শিবপুরে ২৮ কেজি গাঁজা ৪৮০ পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার
১৪ জুন ২০২০, ১২:২৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় ২৮ কেজি গাঁজা ও ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ জুন) শিবপুর উপজেলার কুমরাদী ও কলেজ গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে শিবপুর উপজেলার কুমরাদী এলাকায় অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স। এসময় সেখান থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন (৩০) পিতা বাতেন, সাং দামের ভাওলা, থানা ও জেলা নরসিংদী ও জেসমিন (৪০), স্বামী- ইসরাফিল, সাং কুমরাদী, থানা- শিবপুর, জেলা- নরসিংদীকে আটক করে। এসময় তাদের দখল থেকে ২৮ কেজি গাঁজা ও ৪ শত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে উপ-পরিদর্শক তাপস কান্তি রায় শিবপুর মডেল থানাধীন কলেজ গেইট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী মোঃ আঃ রাজ্জাক (৩৭), পিতা-মোঃ তোতা মিয়া, সাং-দত্তেরগাও ভিটিপাড়া, ও মোঃ রহমত উল্লাহ ওরফে রুকু (৩৬), পিতা-মোঃ ছিদ্দিক মিয়া, সাং-চক্রধা, উভয় থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে আটক করে। এসময় তাদের দখল হতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর