শিবপুরে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশনে গরুর মৃত্যু
০৮ জুন ২০২০, ০৮:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পুশ করায় এক কৃষকের একটি গরুর মৃত্যু হয়েছে। রবিবার (৭জুন) সন্ধ্যায় স্থানীয় এস.আর পোল্ট্রি ওষুধের দোকান থেকে ইনজেকশনটি কিনে পুশ করার আধা ঘন্টা পরই গরুটির মৃত্যু হয়।
জানা গেছে, উপজেলার দুলালপুর মোড় সংলগ্ন আব্দুল কাদিরের একটি গৃহপালিত ষাড় গরুর হালকা পেট ফাঁপা সমস্যা দেখা দেয়। পরে উপজেলা পশু হাসপাতালের চিকিৎসক এর পরামর্শে একটি এ্যাট্রোভেট ইনজেকশন কিনে পুশ করা হয়। কিন্তু ইনজেকশনটি ছিল মেয়াদ উত্তীর্ণ। শিবপুর পশু হাসপাতাল গেটের সামনে বানিয়াদী মাদ্রাসা রোডের এস.আর পোল্ট্রি ওষুধের দোকান থেকে ইনজেকশনটি ক্রয় করা হয়। উক্ত ইনজেকশনটি মার্চ ২০২০ পর্যন্ত মেয়াদ ছিল। ফলে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পুশ করার কিছুক্ষণ পরই গরুটি মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়।
গরুটি মারা গেলে দরিদ্র কৃষক কাদির দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে সোমবার (৮ জুন) সকালে গরুর মালিকের বাড়িতে এস.আর পোলট্রির মালিক খোকন স্থানীয় লোকজনের সহায়তায় ৫৫ হাজার টাকায় ঘটনাটি রফাদফা করেন বলে জানা যায়।
কৃষক আব্দুল কাদির জানান, গরুটির বর্তমান বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় এলাকাবাসী দোকানদার খোকনের প্রতি ক্ষোভ প্রকাশ করে। এদিকে উপজেলা পশু হাসপাতালের সম্মুখে বসে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির ঘটনা প্রায়ই ঘটলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয় না।
স্থানীয় সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চাইলে ঔষধ ব্যবসায়ী খোকন বিষয়টি এড়িয়ে যান এবং ঘটনাটির সমাধান করেছেন বলে জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ বলেন, গরুর মালিক আমাকে অবহিত করার পর বিষয়টি আমি ইউএনও মহোদয়কে অবহিত করেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হুমায়ুন কবীরের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি, যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর