শিবপুরে ৩০টি কওমী মাদ্রাসায় ১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান
২১ মে ২০২০, ০৮:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
মোমেন খান :
পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে কওমি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য নরসিংদীর শিবপুরে ৩০ টি কওমী মাদ্রাসায় ১ লাখ ৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলার ৩০ জন কওমী মাদ্রাসার প্রধানদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভুইয়া মোহন।
এ সময় কওমী মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে এমপি মোহন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নগদ অর্থ দিয়ে সহায়তা করছেন। তারই প্রেক্ষিতে আজকে শিবপুরে ৩০টি কওমী মাদ্রাসায় ১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করছি। তিনি আরও জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে কাওমী মাদ্রাসার পাশাপাশি সরকারি ভাবে মসজিদ গুলোতেও নগদ অর্থ দিয়ে সহায়তা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমানসহ দলীয় নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর