শিবপুরে করোনা মোকাবেলায় মোবাইল কোর্ট অব্যাহত
১৯ মে ২০২০, ০৫:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
এস. এম আরিফুল হাসান:
করোনা সংকট পরিস্থিতিতে নরসিংদীর শিবপুরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে স্থানীয় মহলে প্রশংসিত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা। তিনি মঙ্গলবার (১৯ মে) উপজেলার হাসপাতাল রোড, সদর রোড, কলেজগেইট ও শিবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে অবৈধভাবে দোকান খুলে কাপড় বিক্রি এবং জনসমাগম করা ও সরকারি নির্দেশ অমান্য করায় ৯ জনকে দণ্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় ৩ হাজার ৯ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাস থেকে শিবপুর উপজেলার মানুষকে রক্ষা করতে নিরলস কাজ করে যাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা। তিনি জনসাধারণকে সচেতন করতে, অসহায় মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে, কখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং, কখনো মরহুম বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে ছুটে যাচ্ছেন।
তিনি উপজেলার মানুষকে ভাল রাখার জন্যই বাসায় দুই শিশু সন্তান রেখে জীবনের ঝুঁকি নিয়ে নিরলস পরিশ্রম করছেন। নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি), ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর দিক নির্দেশনায় তিনি এসব কাজের পাশাপাশি কখনো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, কখনো বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। উপজেলার সব শ্রেনীর পেশার মানুষের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মুঠোফেনের মাধ্যমে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর