নরসিংদীতে করোনায়ও থেমে নেই মাদক ব্যবসা, ইয়াবাসহ ১৩ মামলার আসামী গ্রেফতার
১৭ মে ২০২০, ০২:৪৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারী করোনা ভাইরাসের প্রভাবেও থেমে নেই নরসিংদীর মাদক ব্যবসায়ীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা করোনা মোকাবেলায় মাঠে ব্যস্ত থাকার সুযোগকে কাজে লাগাচ্ছে মাদক ব্যবসায়ীরা। অবাধে চালাচ্ছে মাদক ব্যবসা। এ অবস্থায় ফের মাদকবিরোধী অভিযান শুরু করেছে জেলা পুলিশ।
শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টায় শিবপুর উপজেলার সুজাতপুর এলাকায় অভিযান চালিয়ে সুজন মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত সুজন বেলাব থানার পোড়াদিয়া পশ্চিমপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ইতোপূর্বে ১০টি মাদক মামলা, ১ টি হত্যা মামলা, ২ টি অন্যান্য মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে শিবপুর মডেল থানাধীন সুজাতপুর এলাকা থেকে সুজনকে গ্রেফতার করে। এসময় তার দখল থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শিবপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর