শিবপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত
০৯ মে ২০২০, ০৪:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
মোমেন খান:
শিবপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শনিবার (৯ মে) সকালে বাঘাব ইউনিয়নের শিবপুর-চৈতন্যা সড়কের বিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম মো: সোহাগ (১৪)। সে বাঘাব ইউনিয়নের বিরাজনগর এলাকার অহিদ মিয়ার ছেলে। সোহাগ বাঘাব দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র।
জানা গেছে, সোহাগ মটর সাইকেল যোগে শিবপুর হতে বিরাজনগর বাজারে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে তার মটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সোহাগ ও সিএনজি অটোরিকশার চালক বশির গুরুতর আহত হয়। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়ার পথে সোহাগ মারা যায়। সিএনজি চালক বশিরকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, নিহতের স্বজনদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি এবং কোনোরকম অভিযোগ না থাকায় নিহত সোহাগের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর