শিবপুরে একটি ফাউন্ডেশনের উদ্যোগে ১৩০ জনকে পি.পি.ই প্রদান
১৯ এপ্রিল ২০২০, ০৫:১৯ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০২ এএম
মোমেন খান:
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নরসিংদীর শিবপুরে সেবামূলক কাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩০ জনের মাঝে পি.পি.ই প্রদান করা হয়েছে। স্থানীয় হাজী আফছার উদ্দিন ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে এসব পিপিই দেয়া হয়।
শিবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক তাপসী রাবেয়া এবং পৌর আওয়ামীলীগের সভাপতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোকন ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষে এসব পিপিই হস্তান্তর করেন।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে হাজী আফছার উদ্দিন ভূঁইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট এর হলরুমে শিবপুর পল্লী বিদ্যুত অফিস স্টাফদের ১০টি, ফায়ার সার্ভিস কর্মীদের ১০টি, কমিউনিটি ক্লিনিক কর্মীদের ৩০টি, জয়নগর ইউপি চেয়ারম্যান এর কাছে ১০টি, শিবপুর জেনারেল হাসপাতালে ৫টি, পপুলার হাসপাতালে ৫টি, পল্লী চিকিৎসকদের জন্য ৫০টি এবং জনতা ব্যাংকে ১০টি পি.পি.ই হস্তান্তর করা হয়।
জনসেবায় নিয়োজিত এসব কর্মীদের নিরাপত্তার জন্যই সরকারের পাশাপাশি এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান শিবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও আফছার উদ্দিন ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান খোকন ভূইয়া। তিনি আরো জানান, পর্যায়ক্রমে শিবপুরের সকল সেবামূলক কর্মীদের মাঝে আমরা এই পি.পি.ই হস্তান্তর করবো।
সম্প্রতি এই ফাউন্ডেশনের উদ্যোগে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্স ও কর্মচারী, শিবপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সচিব, শিবপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও শিবপুর মডেল থানা পুলিশকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার