শিবপুরের ১০ গ্রামে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
৩০ মার্চ ২০২০, ০৯:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
এস. এম আরিফুল হাসান:
করোনাভাইরাসের কারণে গোটা দেশ যখন অচল, খেটে খাওয়া মানুষদের যখন অভাব অনটন দেখা দিয়েছে ঠিক সেই মুহুর্তে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে মো: আব্দুল হালিম নামে এক ব্যক্তির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আব্দুল হালিম পুটিয়া ইউনিয়নের তেলিয়া গ্রামের সমাজসেবক ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
সোমবার (৩০ মার্চ) ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের সালুরদিয়া, মুনসেফেরচর, কুমরাদী, পুরান্দিয়া, বাড়ৈ আলগী, তেলিয়া, ঝাউয়াকান্দিসহ মোট ১০টি গ্রামের খেটে খাওয়া ৬৫০ জন অসহায় মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান উল সানি এলিছ, দৈনিক যায়যায়দিনের শিবপুর উপজেলা প্রতিনিধি এস. এম আরিফুল হাসান, পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান ভূইয়া রমজান, উপজেলা যুবলীগের উপ প্রচার সম্পাদক আলম ভূইয়া, উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক রাকিব ভূইয়া, সাংবাদিক স্বপন খান, ডালিম খান সহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতৃবৃন্দ। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল চাউল ১০ কেজি, ডাল ২ কেজি, তৈল ২ লিটার, আলু ৩ কেজি, পেঁয়াজ ৩ কেজি, লবন ১ কেজি, বুট-১ কেজিসহ মোট ২২ কেজি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর