শিবপুরে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও লুটপাট
২৯ মার্চ ২০২০, ০৮:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বিলশরন গ্রামে এ ঘটনা ঘটে। এতে এক বৃদ্ধ মহিলাসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিলশরন গ্রামে একটি পুকুরে মাছ ধরার সময় পার্শ্ববর্তী আশ্রাফপুর নামাপাড়ার কতিপয় যুবকদের সাথে কথা কাটাকাটি হয়। পরে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে রাব্বিল (২২), বাবু (১৮), সাব্বির (২৫), সামীর উদ্দিনের ছেলে হাসান (২০), শরাবুদ্দিনের ছেলে জাহাঙ্গীর (২৬), সৈকত (২২) এবং বাচ্চুর ছেলে রকিব (১৮) এর নেতৃত্বে ২০/২৫ জনের একদল উশৃংখল যুবক সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়।
উশৃংখল যুবকরা স্থানীয় নিরীহ মুদির দোকানদার মনিরের দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। এ হামলায় এক বৃদ্ধ মহিলাসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর