শিবপুরে নতুন বছরের প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা
০৩ জানুয়ারি ২০২১, ০৫:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে ইংরেজী নতুন বছর ২০২১ সালের প্রথম কর্মদিবসে সকল কর্মকর্তা কর্মচারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। তিনি রবিবার (৩ জানুয়ারি) সকালে অফিসে এসে উপজেলা পরিষদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, পরিবার পরিকল্পনাসহ সকল দপ্তর ঘুরে ঘুরে কর্মকর্তা ও কর্মচারীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তাছাড়া উপজেলায় যারা সেবা নিতে এসেছেন তাদেরওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নববর্ষ উপলক্ষে ইউএনও’র এই ফুলেল শুভেচ্ছা বিনিময়ে উপজেলার কর্মকর্তা, কর্মচারী ও সেবা প্রত্যাশী সকলেই আনন্দিত। আজ যেসকল সেবা প্রত্যাশী ইউএনও’র কাছে গিয়েছেন তাদের সকলকেই তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। দুপুরে ইউএনওর কার্যালয়ে গিয়ে দেখা যায়, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ অর্থাৎ যারাই সেবার জন্য গিয়েছেন তাদের সকলকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান নরসিংদী টাইমসকে জানান, ইংরেজী নববর্ষ-২০২১ সালের আজ প্রথম কার্যদিবস। সে লক্ষে আমি উপজেলার সকল দপ্তরে গিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। তাছাড়া যে সকল সেবা প্রত্যাশীরা এসেছেন তাদেরকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এতে সকলেই আনন্দিত হয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর