শিবপুর হাসপাতালে দম্পত্তিকে মারধরের অভিযোগ
২১ নভেম্বর ২০২০, ০৫:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ মাসের শিশু সন্তানের চিকিৎসা নিতে গিয়ে মেডিকেল সহকারী কর্তৃক লাঞ্ছনার শিকার হয়েছেন এক দম্পত্তি। শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ওই হাসপাতালের মেডিকেল সহকারী সিরাজ উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
লাঞ্ছনার শিকার দম্পত্তি শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও ভিটিপাড়া গ্রামের বেনজীর আহমেদ খানের ছেলে ইলিয়াস (২৮) ও তার স্ত্রী স্বর্ণা আক্তার (২০)।
এ ব্যাপারে ভুক্তভোগী দম্পত্তি অভিযুক্ত মেডিকেল সহকারীর বিরুদ্ধে হাসপাতালে কর্তৃপক্ষের কাছে তাৎক্ষণিক মৌখিকভাবে অভিযোগ করেন। মেডিকেল সহকারী এই কথিত চিকিৎসক সিরাজ উদ্দিনের বিরুদ্ধে বহু অভিযোগ থাকলেও অদৃশ্য এক শক্তির ইশারায় কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি প্রায় দুই যুগ ধরে একই কর্মস্থলে চাকুরি করছেন।
ভুক্তভোগী ইলিয়াস জানান, শিবপুর সরকারি হাসপাতালে আমার শিশু সন্তানের চিকিৎসার জন্য টিকেট নিয়ে মেডিকেল সহকারী সিরাজ উদ্দিন এর কক্ষে জমা দেই। আমি টিকেট জমা দেওয়ার সময় রোগীর জমাকৃত টিকেট ছিল তিনটি। এক ঘন্টা অপেক্ষার পরও আমার বাচ্চার সিরিয়াল না আসায় আমি কক্ষে গিয়ে দেখি সিরাজ মোবাইল ফোনে কথা বলছেন এবং কক্ষে দুজন মহিলাও বসে আছেন। তখন আমি বলি রোগী দেখার জন্য আপনাকে আরো স্লিপ এনে দেব? এ কথা বলার কারণে মেডিকেল সহকারী সিরাজ ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতারি কিল-ঘুষি মারতে থাকেন। এতে আমার স্ত্রী বাধা দিলে তাকেও তিনি কিল ঘুষি মারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শিবপুর সরকারি হাসপাতালে কর্মরত একাধিক কর্মকর্তা কর্মচারী জানান, মেডিকেল সহকারী সিরাজ উদ্দিনের স্বভাব চরিত্র ভালো না। তারপরও তিনি কীভাবে দীর্ঘদিন যাবত একই স্থানে চাকুরী করছেন?। কিছু দিন পূর্বেও সালিশ দরবার হয়েছে। প্রাইভেট চেম্বারে ডাক্তার পরিচয়ে রোগীও দেখেন।
মারধরের ঘটনা অস্বীকার করে মেডিকেল সহকারী সিরাজ উদ্দিন বলেন, রোগী দেখতে দেরি হওয়ায় আমার সাথে খারাপ আচরণ করলে উপস্থিত লোকজন তাকে ঘাড় ধরে আমার কক্ষ থেকে বের করে দিয়েছে।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তখন তিনি উভয় পক্ষকে নিয়ে নিজ অফিস রুমে আপোষ মিমাংসার জন্য ব্যস্ত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর