পলাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী-পুরুষের মৃত্যু
১৮ মার্চ ২০২৩, ০৭:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৩৯) ও অজ্ঞাত এক পুরুষ (৩৫) এর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ঘোড়াশালে ফ্ল্যাগ রেলস্টেশন ও ঘোড়াশাল রেলস্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইনের নিচ থেকে অজ্ঞাত এক নারী এবং সাতটেকিয়া এলাকা থেকে পুরুষের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল রেলস্টেশন থেকে রেললাইনে হেঁটে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন এক নারী। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন ওই নারী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে সাতটেকিয়া এলাকার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক পুরুষের ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পুলিশের ধারণা শুক্রবার দিবাগত রাতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা নারী ও পুরুষের মরদেহ পড়ে থাকার খবর রেলওয়ে পুলিশকে জানালে তারা মরদেহ দুটি উদ্ধার করেন। তবে এখনো পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়িঁর উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও মৃতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পিবিআইকে জানানো হয়েছে। তারা মরদেহ দুটির পরিচয় শনাক্তে কাজ করবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর