পলাশে মোটরসাইকেল ছিনতাইকালে পিস্তলসহ তিনজন গ্রেপ্তার
০৮ ডিসেম্বর ২০২১, ০৪:৩০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে রাইড শেয়ারিং চালকের মোটরসাইকেল ছিনতাইয়ের সময় বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রামে মোটরসাইকেল ছিনতাইকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রায়পুরা উপজেলার রাধাগঞ্জ গ্রামের আবুল কাশেমের ছেলে হাবিবুল বাশার (২৬), মাধবদীর ভূইয়ম গ্রামের হানিফ মিয়ার ছেলে ফাহিম মিয়া (২৩) ও নরসিংদী সদর থানার সাহেপ্রতাব গ্রামের মাহাবুবুল আলমের ছেলে নাছিম রাজা (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে যাত্রীবেশে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালক মেহেদী হাসানকে ভাড়া করা হয়। ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন ব্রিজের এখানে নামিয়ে দেওয়ার কথা বলে ৮০০ টাকা ভাড়া নির্ধারণ করে ফাহিম নামের এক যাত্রী। চুক্তি অনুযায়ী সেখানে আসার পর আরও ২০০ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে উৎপেতে থাকা হাবিবুল বাশার ও নাছিম রাজা নামের আরও দুই ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে মেহেদী হাসানের মোটরসাইকেলটি ছিনতাই করার চেষ্টা করে। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে পিস্তলের হাতল দিয়ে মাথায় আঘাত করে মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার চেষ্টাকালে চালক মেহেদী হাসান আর্তচিৎকার করেন। এসময় এলাকাবাসী ছুটে এসে ছিনতাইকারীদের আটক করে পিটুনি দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল ছিনতাইয়ের এই ঘটনায় পলাশ থানায় একটি ছিনতাই মামলা ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা