ঘোড়াশালে নাগরিক সেবা বৃদ্ধিতে মুক্ত আলোচনায় পৌর মেয়র
২৪ নভেম্বর ২০২১, ০৪:১৭ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নাগরিক সেবা বৃদ্ধি করতে পৌর নাগরিকদের সাথে মুক্ত আলোচনার উদ্যোগ গ্রহণ করেছেন নব-নির্বাচিত মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার। গত সোমবার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই এই উদ্যোগ গ্রহণ করেন তিনি।
এতে পৌর কার্যালয়ের নিচে মুক্ত আলোচনায় বসে প্রতিদিনই পৌর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে নাগরিকরা সরাসরি মেয়রের সাথে কথা বলতে পারবেন। আর তা দ্রুত সমাধান করারও আশ্বাস দিচ্ছেন নবাগত এই মেয়র।
মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ শুরু করেছি। বিশেষ করে জন্ম নিবন্ধন সনদ পেতে পৌর নাগরিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যা সমাধানে ইতিমধ্যে কাজ শুরু করেছি। পাশাপাশি পৌরসভায় আগত সেবা গ্রহীতাদের জন্য নিরাপদ কোনো পানি খাওয়ার ব্যবস্থা ছিল না, তার ব্যবস্থা করেছি। এছাড়াও পৌরসভায় সেবা গ্রহিতাদের জন্য কোনো শৌচাগারের ব্যবস্থা ছিল না, শৌচাগার তৈরি করার জন্যও উদ্যোগ গ্রহণ করেছি। তাছাড়াও পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যা অতিদ্রুত সমাধান করার জন্য পৌর নাগরিকরা সরাসরি আমার সাথে যেনো কথা বলতে পারেন, সেটার জন্য কার্যালয়ের নিচে মুক্ত আলোচনার টেবিলের ব্যবস্থা করেছি। যেখানে আমি পৌরসভায় এসেই আগে পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যার কথাগুলো মুক্ত আলোচনার মাধ্যমে জেনে সমাধান করার চেষ্টা করছি। প্রতিদিন সকাল বেলায় মুক্ত আলোচনা টেবিলে মেয়রের সাথে উপস্থিত হন পৌর সচিব তাজেল হোসেন হাওলাদার, পৌর প্রকৌশলী শাহাদাৎ হোসেন ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা