বাড়িতে বাবার লাশ, পরীক্ষায় অংশ নিলো শোকার্ত মেয়ে
১৪ নভেম্বর ২০২১, ০২:৩৮ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
আল-আমিন মিয়া:
পলাশে বাবা হুমায়ূন কবির (৪৮) এর লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলো শোকার্ত মেয়ে সিনথিয়া কবির। বাবাকে হারিয়ে অনেকটা নির্বাক হয়েও সহপাঠী ও কেন্দ্র সচিবের সহযোগিতায় ঘোড়াশাল ডাঃ নজরুল বিন নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় সে। রোববার সকালে নরসিংদীর পলাশ উপজেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সিনথিয়া কবির উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার জনতা আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী।
নিহতের স্বজনরা জানান, ঘোড়াশাল পৌর এলাকার পলাশ কুটিরপাড়া মহল্লার মৃত মোখলেছ সরদারের ছেলে হুমায়ুন কবির হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর বাবা হারা সিনথিয়া এসএসসি পরীক্ষা দিতে ঘোড়াশাল নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এসময় এক হাতে চোখের অশ্রু মুছতে ও অন্য হাতে খাতায় লিখতে দেখা গেছে সিনথিয়া কবিরকে। সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর খবরে পরীক্ষা কেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।
রোববার দুপুর আড়াইটার দিকে কো-অপারেটিভ স্কুল মাঠে হুমায়ূন কবিরের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় হুমায়ূন কবিরের আত্মীয়স্বজন, প্রতিবেশী, গ্রাম ও আশপাশের মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডাঃ নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজর অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব রিনা নাসরিন জানান, পরীক্ষার্থী সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে না। সে সবার সাথে স্বাভাবিক ভাবেই পরীক্ষা দিয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি