ঘোড়াশাল পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু
১৮ অক্টোবর ২০২১, ০৮:০৪ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল ১০ থেকে ঘোড়াশাল পৌর নির্বাচনের মেয়র পদে ৩ জন, পুরুষ কাউন্সিলর ৫৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ১৬ জন প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এ
এবারের ঘোড়াশাল পৌর নির্বাচনে ৩ জন মেয়র ও নারী-পুরুষ কাউন্সিলরসহ ৬৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নরসিংদী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ্ উদ্দিন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এদিকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সোমবার থেকে প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন। ফলে এদিন থেকেই প্রার্থীরা জোরেশোরে প্রচারণা শুরু হয়েছে।
আগামী ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ঘোড়াশাল পৌরসভায়। ভোটগ্রহণের ৩৪ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ করতে হবে। এবারের পৌর নির্বাচনে ৯ টি ওয়ার্ডে ২৪ টি ভোট কেন্দ্রে ও ১৮৬ টি বুথে ৬২ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে নারী ভোটার ৩০ হাজার ৩৮৭ জন ও পুরুষ ভোটার ৩১ হাজার ৮৬১ জন।
এ ব্যাপারে নরসিংদী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ্ উদ্দিন বলেন, দলের মনোনীত মেয়র প্রার্থীরা তাদের দলীয় প্রতীকই বরাদ্দ পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা অন্য প্রতীকগুলো থেকে পছন্দের প্রতীক নিয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা