পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে পলাশে বিক্ষোভ মিছিল
১৫ অক্টোবর ২০২১, ০৭:২৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
পলাশ প্রতিনিধি:
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার ( ১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় জুম্মার নামাজ শেষে শতশত মুসল্লি ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
পলাশ উপজেলা আল-খিদমা ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কো-অপারেটিভ জুটমিল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আল-খিদমা ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা হেদায়েতুল ইসলাম কাসেমী, সাধারণ সম্পাদক মুফতী জুবাইর আহমেদ ভৈরবী, সাংগঠনিক সম্পাদক মুফতি ইউসুফ, মাওলানা আব্দুল জলিল ও প্রচার সম্পাদক কারী মো: ইসমাইল।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটিয়েছে। দ্রুত এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ শাস্তির দাবি জানা তারা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা