উৎসবমুখর পরিবেশে ঘোড়াশাল পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল
১০ অক্টোবর ২০২১, ০৭:৪০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
আল-আমিন মিয়া:
সপ্তম ধাপে আগামী ২ নভেম্বর নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। আওয়ামীলীগ, জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকেই তাদের কর্মী সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন ও আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইলিয়াছ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল হক রনি, জাতীয় পার্টির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আব্দুল সালাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইকরাম হোসেন।
এছাড়াও ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার জোবাইদা খাতুন জানান, ১১ অক্টোবর মনোনয়ন পত্র যাচাই-বাছাই, প্রত্যাহার ১৭ অক্টোবর, ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ঘোড়াশাল পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান এই কর্মকর্তা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা