ঘোড়াশাল পৌর নির্বাচনে আ.লীগের প্রার্থী আল মুজাহিদ হোসেন তুষার
০৮ অক্টোবর ২০২১, ০২:৪৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার আসন্ন ঘোড়াশাল পৌর নির্বাচনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষারকে মেয়র প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে নমিনেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা আসে।
আল মুজাহিদ হোসেন তুষারকে মেয়র প্রার্থী মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা। নেতাকর্মীরা মনে করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারকে দলীয় মনোনয়ন দেওয়ার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ ত্যাগী নেতাকর্মীদের ও স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী নৌকার মাঝি বেঁছে নিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও সৃ্ষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করে আল মুজাহিদ হোসেন তুষার বলেন, নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের অক্লান্ত পরিশ্রম, স্থানীয় নেতাকর্মী এবং জনগণের চাহিদা অনুযায়ী বাংলাদেশ আওয়ামীলীগ থেকে আমাকে মনোনয়ন দিয়ে কর্মী মূল্যায়ন করাসহ জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। আমি পলাশ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে পৌর মেয়র নির্বাচিত হলে বাংলাদেশ আওয়ামীলীগের সুনাম অক্ষুণ্ণ রাখাসহ পৌর নাগরিকদের জীবন-মান উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।
আগামী ২ নভেম্বর ঘোড়াশাল পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষাণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা