পলাশে উত্তম কৃষি ব্যবস্থাপনার কৃষক প্রশিক্ষণ
২১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে কৃষি ব্যবস্থাপনার কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২০২১-২২ অর্থবছরে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে ফল এবং সবজি উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির আওতায় এক ব্যাচ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। এসময় নিরাপদ, লাভজনক ও টেকসই ফসল উৎপাদনে উত্তম কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কর্মসূচি পরিচালক কৃষিবিদ মোঃ রাজু আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ দীপক কুমার দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির সিদ্দিকী এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাজেদুর রহমান প্রমুখ। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের প্রশিক্ষণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা