পলাশে ম্যানিফোল্ড সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের শুভ উদ্বোধন
১১ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ম্যানিফোল্ড সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপন করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় এ অক্সিজেন সিস্টেম এর শুভ উদ্বোধন করেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
করোনাকালীন উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রাণ আরএফএল গ্রুপের আর্থিক সহায়তায় এই সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হয়েছে।
পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে এ সময় পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, প্রাণ আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্রাণ আরএফএল গ্রুপের ইডি এডমিন সামসুল আলম, সিনিয়র জিএম মোহাম্মদ ফজলে রাব্বি, মোস্তাক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এ সময় ডা: মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপির একান্ত প্রচেষ্টায় ও প্রাণ আর এফ এল গ্রুপের আর্থিক সহায়তায় ১৮টি উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন সিলিন্ডার ও ২০টি আউটলেট সমন্বয়ে গঠিত ম্যানিফোল্ড সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম করোনাকালীন উন্নত স্বাস্থ্য সেবার ক্ষেত্রে উপজেলাবাসীর জন্য গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা