পলাশে পালানোর পথে চোর আটক
০৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার পথে হাতেনাতে আটক হয়েছে দুই চোর। রবিবার বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি ছাগল ও সিএনজিসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ঢাকার দোহার থানা এলাকার কুসুমহাটি মহল্লার (ভাসমান) মৃত শেখ আরজ আলীর ছেলে আব্দুল করিম (৪৫) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকার পাঁচগাও গ্রামের জামাল হোসেনের ছেলে ওবায়দুল হক (৩৫)।
পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর সোহেল রানা জানান, পলাশ বাসস্ট্যান্ড এলাকায় ডিউটিরত অবস্থায় অতিদ্রুত গতিতে একটি সিএনজিচালিত অটোরিকশার যাওয়া দেখে সন্দেহ হয়। পরে তাদের সিএনজিকে থামানোর চেষ্টা করলে তারা সিএনজি ও ছাগল রেখে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে ছাগল চুরি করে পালিয়ে যাচ্ছিল।
এ বিষয়ে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছাগল-গরু চুরির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা