নরসিংদীতে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার
২৫ জুলাই ২০২০, ০২:৪৪ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে ও ভেলানগরে পৃথক অভিযানে ৪ হাজার ২৫০ পিস ইয়াবা ও ১ শত বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ও সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-পলাশ থানার পিতামবরদী এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে সুজন মিয়া (২৪), বালুচরপাড়া এলাকার মো: ফারুক মিয়ার ছেলে মো: শাকিল মিয়া (২২), শিবপুর থানার পারুলিয়া এলাকার আ: রউফ মিয়ার ছেলে শফিকুল ইসলাম ওরফে শফিক (৩৫), হবিগঞ্জের মাধবপুর থানার হরিশামা এলাকার মৃত সন্তোষ দাসের ছেলে সুজন দাস (২৪), ২০নং সুরমা চা বাগান এলাকার ধনু মিয়ার ছেলে শাকিল মিয়া (২০) ও শ্রীমঙ্গল থানার শ্রীমঙ্গল এলাকার লাউজ মিয়ার ছেলে সুজন মিয়া (২৪)।
জেলা পুলিশের মিডিয়া সন্বয়ক পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মোস্তাক আহম্মেদ, সহকারী উপ পরিদর্শক রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী সদর থানা ও পলাশ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় পলাশ থানার পলাশ বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনের অপর পার্শ্বে জনৈক শাহিন স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে তিন মাদক ব্যবসায়ী সুজন, শাকিল ও শফিককে আটক এবং তাদের দখল থেকে ৪ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া নরসিংদী সদর থানার ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন নুরুল হক স্টোরের সামনের পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী সুজন দাস, শাকিল ও সুজন মিয়াকে আটক এবং ১ শত পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় নরসিংদী মডেল থানা ও পলাশ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার