নরসিংদীতে ১৬ শত ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৩৯
১৭ জুলাই ২০২০, ০৫:৩৩ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬০৬। শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
সিভিল সার্জন জানান, ১৫ জুলাই ৫৪ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৮ জন করোনা পজিটিভ শনাক্ত হন। তাঁদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ২ জন, পলাশে ৪, বেলাব ও মনোহরদী উপজেলায় রয়েছেন ১ জন করে। একই দিনে ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্সের আওতায় আইসিডিডিআরবিতে পাঠানো ৭টি নমুনার মধ্যে সদরের ৩ জন করোনা পজিটিভ হন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য জেলার ৬টি উপজেলা থেকে ৮ হাজার ৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ১৩ জনের নমুনার পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাঁদের মধ্যে সদর উপজেলায় ৯৯৪, শিবপুরে ১৪৯, পলাশে ১৩২, রায়পুরায় ১২৪, বেলাবতে ১০৩ ও মনোহরদীতে ১০৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৯ জন। তাঁদের মধ্যে সদরে ২৩, বেলাবতে ৬, রায়পুরায় ৫, মনোহরদী ও পলাশে ২ জন করে এবং শিবপুরে ১ জন রয়েছেন। এ ছাড়া জেলায় উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৫০ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার