হাওরে ঘুরতে গিয়ে লাশ হলো নরসিংদীর স্কুলছাত্র মেহেদি
১১ জুলাই ২০২০, ১১:৪১ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মেহেদি হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে নিকলী উপজেলার মোহরকোনা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদি হাসান নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বন্ধুদের সঙ্গে মোহরকোনা বেড়িবাঁধ এলাকায় হাওরের পানিতে ঘুরতে আসে মেহেদি হাসান। বিকেল সাড়ে ৪ টার দিকে পানিতে বয়া নিয়ে সাঁতার কাটা অবস্থায় ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় মেহেদি। দেড় ঘণ্টা পর তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে মেহেদীসহ তারা ১০ বন্ধু নিকলীর হাওরে বেড়াতে আসে। তাদের কেউ সাঁতার জানত না। তারা টিউব ভাড়া করে হাওরের পানিতে গোসল করতে নামে। হঠাৎ মেহেদী টিউব থেকে ছিটকে পড়ে নিখোঁজ হয়। পরে বেড়িবাঁধ এলাকার লোকজনের সহযোগিতায় পুলিশ মেহেদীকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম সিদ্দিকী বলেন, নিখোঁজের পর স্থানীয় ডুবুরিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার