নরসিংদীতে রেডজোন ঘোষণার পরও নেই সচেতনতা
১৬ জুন ২০২০, ০৪:৫৭ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় নরসিংদী সদর উপজেলার শিল্পাঞ্চল মাধবদী পৌরসভার দুই ওয়ার্ডে ৬ষ্ঠ দিনের মত চলছে লকডাউন। গত ১১ জুন বৃহস্পতিবার মধ্যরাত থেকে ৪ ও ৫ নং ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ বিরামপুরে লকডাউন বাস্তবায়ন করছে জেলা প্রশাসন।
এদিকে গত শনিবার (১৩ জুন) করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তে নরসিংদী সদর, মাধবদী ও পলাশ থানাকে রেডজোন হিসেবে ঘোষণা করা হয়েছে। রেডজোন ঘোষণার পরও এসব এলাকার সাধারণ মানুষের মধ্যে সংক্রমণ প্রতিরোধে সচেতনতার বালাই নেই। প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দৈনন্দিন কাজে নিয়োজিত হচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, ঢাকা-সিলেট মহাসড়কসহ অভ্যন্তরীণ সকল সড়কেও বেড়েছে যানবাহনের চাপ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধবদী পৌরসভার দুটি ওয়ার্ডে লকডাউন এলাকায় কার্যাদেশ বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের পাশাপাশি স্থানীয় পৌরসভা নানা কার্যক্রম পরিচালিত করছে। নতুন ঘোষিত নরসিংদী সদর, মাধবদী ও পলাশ থানার রেডজোন এলাকায় লকডাউনের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নকে গ্রীণজোনে বহাল রাখতে কাজ চলছে।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে গত ২৪ ঘন্টায় নতুন ৮ জনসহ নরসিংদীতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৮৭ জন। মৃত্যুবরণ করেছেন ১৯ জন। এরমধ্যে সদরে মারা গেছেন ১১ জন, রায়পুরা ৩ জন, বেলাব ২ জন, শিবপুরে ১ জন, পলাশে ১ জন, মনোহরদীতে ১ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার