নরসিংদীতে করোনায় মৃতদেহ দাফন কাজে নিয়োজিতদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ
০৯ জুন ২০২০, ১১:২৯ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনায় মৃতদেহ দাফন কাজে নিয়োজিত আলেমদের মাঝে স্বাস্থ্য নিরাপত্তাসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী। মঙ্গলবার (০৯ জুন) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোকিত নরসিংদীর পক্ষে করোনায় মৃতদেহ দাফন কাজে নিয়োজিত হালিমা ছাদিয়া ফাউন্ডেশনের সমন্বয়কারী মুফতি আবদুর রহিমের কাছে নিরাপত্তা সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় হালিমা ছাদিয়া ফাউন্ডেশনের কাছে ২০ টি পিপিই, ১০০টি মাক্স ও ১০০টি গ্লাভস হস্তান্তর করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শাহরুখ খান, করোনা প্রতিরোধ সেল এর কুইক রেসপন্স টিমের আহবায়ক ও নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া, আলোকিত নরসিংদী সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।
জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত জেলায় ৮৩৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩ জন। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে যারা মৃত্যুবরণ করছের তাদের জানাজা, দাফন ও সৎকারে পরিবার, স্বজন ও এলাকাবাসীকে কাছে পাওয়া যাচ্ছে না। তাই করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে মারা গেলে জেলা করোনা প্রতিরোধ সেল এর কুইক রেসপন্স টিমের সহযোগিতায় হালিমা ছাদিয়া ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। তারা জেলায় এই পর্যন্ত করোনা বা উপসর্গ নিয়ে মারা যাওয়া ১২ জনকে দাফন করেছে। তাদের মোট সদস্য সংখ্যা নরসিংদী সদরে ৩৫জন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার