নরসিংদীতে ডিবির পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৮ মে ২০২০, ১২:২৭ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এসময় উদ্ধার হয়েছে ২৫০ পিস ইয়াবা। বুধবার (২৭ মে) জেলার রায়পুরার রাধাগঞ্জ ও সদর থানার সাহেপ্রতাব ও কাউরিয়া পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার হারিছ মিয়ার ছেলে মো: জাহাঙ্গীর মিয়া (২৮) ও সদর থানার সাহেপ্রতাব এলাকার লুৎফর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম ওরফে মিঠু (২৮), নরসিংদী শহরের কাউরিয়া পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ মোজাম্মেল ওরফে মোজা (২৮) ও ঘোষপাড়া মহল্লার কোকিল মিয়ার ছেলে ইয়াছিন (২৭)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, ডিবির উপ পরিদর্শক তাপস কান্তি রায় রায়পুরা থানাধীন রাধাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে। এসময় তার দখল থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে উপ পরিদর্শক মোস্তাক আহম্মেদ নরসিংদী সদর এলাকার সাহেপ্রতাব ও কাউরিয়া পাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী মোঃ মোজাম্মেল, ইয়াছিন, ও মোঃ সাইফুল ইসলাম মিঠুকে গ্রেফতার করা হয়। তাদের দখল থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক করে মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত চার জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার