নরসিংদীতে পুলিশের উদ্যোগে ঈদের নামাজ মসজিদে আদায় সংক্রান্ত অবহিতকরণ
২২ মে ২০২০, ০৮:৪৯ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে পুলিশের সমন্বিত অভিযানসহ পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজের জামায়াত মসজিদে আদায় সংক্রান্ত অবহিতকরণ ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষ (তৃতীয় লিঙ্গ) এর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।
শুক্রবার (২২ মে) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নরসিংদী সদর-সহ, মাধবদী, পলাশ, শিবপুর, মনোহরদী, রায়পুরা ও বেলাব থানাধীন বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ, অযথা ঘোরাঘুরি বন্ধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ সমন্বিত অভিযান পরিচালনা করে।
ঈদের দিন ঈদগাহ বা খোলা জায়গার বদলে বাড়ির কাছে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজের জামায়াত মসজিদে আদায় সংক্রান্তে নরসিংদী সদরসহ জেলার অন্যান্য থানার মসজিদ কমিটির সদস্যসহ মুসুল্লিদের অবগত করছে জেলা পুলিশ। যেহেতু এবার ঈদগাহে যেতে নিষেধ করা হচ্ছে, সেহেতু এবার একই মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে মসজিদে ঈদ জামাত আয়োজনের ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সুরক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও মসজিদ কমিটির সদস্যদের আহবান জানানো হচ্ছে।
এছাড়া জেলা পুলিশের উদ্যোগে মাধবদী থানার সমাজের সুবিধা বঞ্চিত মানুষ (তৃতীয় লিঙ্গ) এর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের এ ধরণের কার্যক্রম চলমান থাকবে বলে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার