নরসিংদীতে নতুন করে একজন করোনায় আক্রান্ত
২৬ এপ্রিল ২০২০, ০৫:২৪ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নতুন করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে আরো ১ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৫ এপ্রিল পাঠানো নমুনা পরীক্ষা করে জেলায় নতুন করে আরো ১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ১ জনসহ নরসিংদী জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা এখন ১৬৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৪৫ জন। আক্রান্তদের মধ্যে ২১ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস ও নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সোমবার নরসিংদী জেলার পলাশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসন। গত ১৩ এপ্রিল নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করে জেলা সিভিল সার্জন অফিস। গত ১৮ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মাধবদীর একজন ও ২৩ এপ্রিল কুয়েত মৈত্রী হাসপাতালে নরসিংদী পৌর শহরের আরো একজনের মৃত্যু হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার