পলাশে রাতের আধাঁরে সবজি বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা
১২ এপ্রিল ২০২০, ১০:০৯ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে ওহাব মিয়া নামের এক কৃষকের কয়েকটি সবজি বাগান কেটে ফেলেছে দুর্বত্তরা। শনিবার (১১ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে।
কৃষক মো: ওহাব মিয়া জানান, তিনি লেখাপড়া না জানান, নিজের জমি না থাকায় অন্যের জমি বর্গা নিয়ে ধানের পাশাপাশি শিম, লাউ, বেগুন, কলা, লাল শাকসহ বিভিন্ন সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন তিনি। এনজিও’র ঋণ ও লোকজনের কাছ থেকে টাকা ধার করে কৃষিকাজ করেন। কৃষির আয়েই চলে তার সংসার ও সন্তানদের লেখাপড়ার খরচ।
শনিবার দিনের বেলা সবজির জমির পরিচর্যা করেন কৃষক ওহাব মিয়া। রবিবার সকালে শিম ক্ষেতে গিয়ে দেখতে পান প্রায় এক বিঘা জমির শিমগাছ কে বা কারা কেটে ফেলেছে। পরে অন্য জমিতে বেগুন ক্ষেত ও কলা বাগানে গিয়েও দেখেন একই অবস্থা। বেগুন গাছ কেটে ফেলাসহ কলার অপরিপক্ক ছড়ি কেটে মাটিতে ফেলে দেয়া হয়েছে। করোনার সংকটের সময়ে এমন ক্ষতি হওয়ায় অনেকটাই বিপাকে পড়েছেন তিনি। ঋণ পরিশোধ ও সংসার চালানোর কোন উপায় দেখছেন না তিনি।
এ ঘটনায় কৃষক ওহাব মিয়া পলাশ থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার