নরসিংদী জেলা হাসপাতালের মালির স্ত্রীও করোনা আক্রান্ত
১১ এপ্রিল ২০২০, ০৩:৫০ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা হাসপাতালের এক মালি করোনা আক্রান্তের পর এবার তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নরসিংদী জেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, আইইডিসিআর এ পরীক্ষার পর গত বুধবার নরসিংদী জেলা হাসপাতালের এক মালির করোনা পজেটিভ ধরা পড়ে। ওই মালি জেলার রায়পুরা উপজেলার ডৌকার চর ইউনিয়নের বাসিন্দা। এরপর তার স্ত্রী ও তিন সন্তানসহ হাসপাতালের ৫ জন ডাক্তার ও নার্সকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। পরে মালির সংস্পর্শে আসা হাসপাতালের ১১ জন কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। নমুনা পরীক্ষায় সকলের করোনা নেগেটিভ আসলেও মালির স্ত্রীর (৩৫) করোনা পজেটিভ ধরা পড়ে।
এ নিয়ে নরসিংদী জেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে নরসিংদী সদরে ১ জন (বর্তমানে সুস্থ), পলাশ উপজেলায় ১ জন, রায়পুরা উপজেলায় ৩ জন।
এছাড়া নারায়ণগঞ্জ থেকে করোনা উপসর্গ নিয়ে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে আসা এক অন্ত:সত্ত্বা গার্মেন্ট শ্রমিক বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে মারা গেছেন। তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হলেও এখনও পর্যন্ত তার ফলাফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার