নরসিংদীর স্বনামধন্য শিক্ষক প্রফুল্ল চন্দ্র গোপ আর নেই
০১ এপ্রিল ২০২০, ১০:০৪ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাটিরপাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র গোপ আর নেই। তিনি মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে নরসিংদী শহরের দক্ষিণ কান্দাপাড়াস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেছেন।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ১ ছেলে, ৪ কন্যাসহ বহু আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। প্রফুল্ল চন্দ্র ১৯৬৮ সালে গণিত শিক্ষক হিসেবে সাটিরপাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি বহুগুণে গুনান্বিত ছিলেন। গণিতের শিক্ষক হিসেবে যোগদান করলেও তিনি বাংলা ব্যাকরণ, ইংরেজীসহ সকল বিষয়ে পাঠদানে পারদর্শী ছিলেন। তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৩ সালে তিনি অবসর গ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি তাঁর নিজ উপজেলা মনোহরদীতে একটি উচ্চ বিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেন। তাঁর একমাত্র ছেলে পরিতোষ চন্দ্র গোপ ও এক মেয়ে ইঞ্জিনিয়ার ইতি ঘোষ কানাডা প্রবাসী। এক মেয়ে গণিতে উচ্চতর ডিগ্রী নিয়ে আমেরিকা প্রবাসী। এক মেয়ে মনিকা ঘোষ সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। নরসিংদী শশ্মানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার