নরসিংদীতে মধ্যরাত পর্যন্ত জেলা প্রশাসনের অভিযান, ত্রাণ বিতরণ
৩১ মার্চ ২০২০, ০২:৪২ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষকে ঘরে রাখতে মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় শ্রমজীবী দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
সোমবার (৩০ মার্চ) রাত ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া জানান, করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মানুষকে অহেতুক ঘোরাঘুরি না করে ঘরে অবস্থান নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেলানগর, দাসপাড়া, সঙ্গীতা, আরশীনগর, বটতলা, শাপলা চত্বর, হাজীপুর, সাহেপ্রতাব, পাঁচদোনা, মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে অবস্থানের জন্য সকলকে আহবান জানানো হয়। সেই সাথে ৫০টি দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী আশরাফুল করিম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শাহরুখ খানসহ নির্বাহী ম্যাজিষ্ট্র্যেটগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার