নরসিংদীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুলিশী অভিযান অব্যাহত
২৮ মার্চ ২০২০, ০৪:২৭ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০১:২১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের দিক নির্দেশনায় জেলার সবকয়টি থানা এলাকায় তৎপর রয়েছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে নরসিংদী সদর, মাধবদী, ঘোড়াশাল, পলাশ, শিবপুর, রায়পুরা ও বেলাব থানাধীন বিভিন্ন স্থানে গণজমায়েতরোধে কাঁচা বাজার, চিকিৎসা ও জরুরী সেবা ব্যতিত অন্য সকল প্রতিষ্ঠান যাতে কেউ খোলা রাখতে না পারে সেলক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।
এসব অভিযানে সকলকে নিরাপত্তার স্বার্থে নিজ নিজ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হয়। জরুরী প্রয়োজনে বাইরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য সকলকে আহবান জানায় পুলিশ। এসময় সবাইকে সাবধানতা অবলম্বন করতেও সতর্কতা প্রদান করা হয়, অহেতুক ঘোরাফেরা ও যানবাহন চলাচলে সীমাবদ্ধতা মেনে চলতে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে চেক পোস্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সকল থানা তাদের নিয়মিত টহল ও ফলোআপ কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার