নরসিংদীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান, খাদ্য সামগ্রী বিতরণ
২৮ মার্চ ২০২০, ০৩:৫২ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০১:২১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শহরের বিভিন্ন সড়ক ও বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী। শনিবার (২৮ মার্চ) দুপুরে নরসিংদী পৌর শহরের বিভিন্ন বাজার ও সড়কগুলোতে মহড়া দিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাইকিং করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য সকলকে অনুরোধ করেন তিনি। পরে করোনা পরিস্থিতি মোকাবেলায় শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। সদর উপজেলার শীলমান্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
আয় না হলে সংসার চলে না এমন ১০ হাজার দিনমজুর, শ্রমিক, অটোরিক্সা চালকসহ দরিদ্র শ্রেণির পরিবারের মধ্যে পর্যায়ক্রমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এসময় নরসিংদীর অতিরিক্তি জেলা প্রশাসক ইমরুল কায়েস, কমল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, সেনাবাহিনীর ক্যাপ্টেন রেদুয়ান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার