নরসিংদী জেলা প্রশাসনে ই-নথি ও ইসেবায় অবদানের জন্য পুরস্কার প্রদান
২৭ নভেম্বর ২০১৯, ০৭:০২ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী নরসিংদীতে আগমন উপলক্ষ্যে নরসিংদী জেলার রাজস্ব প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে শিশু একাডেমী হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।
এসময় আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: আনোয়ারুল নাসের, সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর নরসিংদী জেলা সভাপতি আব্দুল মোতালিব পাঠান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস, জেলা প্রশাসনের ট্রেজারার শাহরিয়ার ও কর্মচারী কামাল হোসেন। সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) আস সাদিক উজ জামান এর উপস্থাপনায় এসময় মূল প্রতিবেদন পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ।
জেলা প্রশাসনের ই-নথি ও ই-সেবায় অবদানের জন্য নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম জামেরী হাসান, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সার্ভেয়ার মো: রুহুল আমীন, ইউনিয়ন ভূমি সহকারী মো: আকতার হোসেন, মো: আবুল হাসেম ও মো: কামাল হোসেন ভূইয়া, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মো: মোখলেছুর রহমান, জাহাঙ্গীর খান মো: হাসিব আলীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
এসময় প্রধান অতিথি সকলের উদ্যেশে বলেন, আগামী কিছু দিনের মধ্যে হার্ডকপি বলতে কিছু থাকবে না সকল কিছুই ই-নথিতে ব্যবহার করা হবে। তাই এই সরকারের মূল লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে সকলকে আরো সচেতন হয়ে কাজ করার আহবান জানান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সাজাহান মিয়াসহ সরকারী কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন