৯ দফা দাবীতে ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলে শ্রমিক বিক্ষোভ
০৩ নভেম্বর ২০১৯, ০৮:০৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন ২০১৫ বাস্তবায়ন এবং মিলের শ্রমিকদের ১০ সপ্তাহের বকেয়া মজুরি ও কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতনসহ ৯ দফা দাবীতে পলাশ শিল্পএলাকায় বিজেএমসি নিয়ন্ত্রানাধীন ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলে শ্রমিক বিক্ষোভ মিছিল পালন করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) বিকালে বাংলাদেশ পাটকল শ্রমিকলীগের বাংলাদেশ জুট মিল শাখার উদ্যোগে মিলের শ্রমিকরা মিলের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ মিছিল পালন করেন। বাংলাদেশ জুটমিলের সিবিএ সভাপতি ইউসুফ আলী ও বাংলাদেশ পাটকল শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের নেতৃত্বে মিলের শ্রমিকরা এ বিক্ষোভ মিছিল পালন করে।
সিবিএ নেতারা জানান, বাংলাদেশ পাটকল শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবেই রোববার এ বিক্ষোভ মিছিল পালন করা হয়। তারা বিক্ষোভ মিছিলে বলেন, দাবী না মানলে আগামী ১২ নভেম্বর মিলের প্রধান কার্যালয় সকাল ৯ টা থেকে ঘেরাও করে রাখা হবে। সময় সিবিএ নেতা হারুন অর রশিদ, সিবিএ সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাহেব আলী, আবুল খায়েরসহ মিলের প্রায় ২ হাজার শ্রমিক এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলে সিবিএ নেতারা আরো জানান, বর্তমানে মিলে চলতি সপ্তাহসহ ১০ সপ্তাহের শ্রমিকদের মজুরী বকেয়া ও কর্মচারীদের ৩ মাসের বেতন বকেয়া পড়ে রয়েছে। অবিলম্বে শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবী মেনে নেওয়ার আহব্বান জানান। নতুবা আরো কঠিন কর্মসূচী দেয়া হবে বলে হুমকি দেন বিক্ষোভকারীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার