নরসিংদী জেলা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৪ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এর নরসিংদী সফর উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী -১ (সদর) আসনের সাংসদ নজরুল ইসলাম হিরু।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন। এতে নরসিংদী জেলার প্রতিটি ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিটি থানা ও শহর কমিটির নেতৃবৃন্দ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, শুধু শ্লোগান দিলে হবে না। বাংলাদেশ ছাত্রলীগকে সু-সংগঠিত করতে হবে। বঙ্গবন্ধুর আর্দশকে লালন করে যাঁরা তাদের কে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে। তরুণ প্রজম্মকে ১৫ই আগষ্টের শোক নিয়ে বসে থাকলে চলবে না শোককে শক্তিকে পরিণত করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তা বাস্তবায়ন করতে হবে। দেশরত্ন শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়ে ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার