নরসিংদীতে ছেলেধরা গুজবের পাশাপাশি আরও নতুন গুজব ছড়ানো হচ্ছে
২৪ জুলাই ২০১৯, ০৩:১৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক॥
নরসিংদীতে ছেলেধরা গুজবের পাশাপাশি আরও একটি নতুন গুজব ছড়িয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।
বুধবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “আগামী কয়েকদিন সারাদেশে বিদ্যুৎ থাকবে না এবং বিদ্যুৎ না থাকার সময়টাতে ছেলেধরাসহ নানা ধরণের অপরাধ কর্মকা- সংঘটিত হবে” এমন একটি নতুন গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে।
মানুষকে এমন গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে পুলিশ সুপার বলেন- আমি আশংকা করছি, সামনের দিকে হয়তো নতুন নতুন ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করার জন্য নতুন নতুন গুজবের সৃষ্টি হতে পারে। মানুষজন যেন নতুন করে এসব গুজবে বিভ্রান্ত না হন। সন্দেহজনক কিছু ঘটলে জেলা পুলিশের সাথে যোগাযোগ করবেন। আমরা জনগণের পাশে থেকে যেকোন ধরণের অপরাধ নির্মূল করতে চাই।
তিনি আরও বলেন- কিছু দুষ্টচক্র বা অশুভ শক্তি যারা রয়েছে, তাদের এই শান্তিময় পরিবেশটি আর ভাল লাগছে না। তারা মানুষকে শান্তিতে থাকতে দেখছে, এমনটি তাদের কাছে হয়তো ভাল লাগছে না। আমি আপনাদের (সংবাদমাধ্যম) মাধ্যমে সবাইকে আহবান জানাবো, আপনারা সাধারণ জনগণ যারা রয়েছেন, তারা ছেলেধরা হউক অথবা বিদ্যুৎ থাকবে না মর্মে নতুন যে গুজব, অথবা সামনের দিনে আরও নতুন নতুন গুজব সৃষ্টি হতে পারে এ বিষয়ে যাতে কেউ বিভ্রান্ত না হন।
আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফলো করছি। যদি সামাজিক মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অসৎ উদ্দেশ্য নিয়ে এ সংক্রান্ত গুজবে কোন ধরনের পোস্ট দেয়, শেয়ার করে, লাইক কমেন্ট করে এবং এসব বিষয় প্রচারণায় যদি অংশগ্রহণ করে তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার