নরসিংদীতে কৃষি শুমারীর উদ্ধোধন
০৯ জুন ২০১৯, ০৭:২২ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
“কৃষি শুমারী সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে কৃষি শুমারীর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯জুন) নরসিংদী সার্কিট হাউজে বেলুন উড়িয়ে কৃষি শুমারীর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ড. মাহবুব উল করীম ও জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ পরিচালক আশরাফুন নাহার।
পরে এক বর্ণাঢ্য র্যালী সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা করেন অতিথিগণ। এসময় বিভিন্ন উপজেলা কর্মকর্তা ও গণনাকারীগণ র্যালীতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, গবেষণা সংস্থা, কৃষি বিষয়ক সংস্থাসমূহ প্রভৃতির পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের জন্য হালনাগাদ কৃষি বিষয়ক তথ্য-উপাত্তের ব্যাপক চাহিদা পূরণের নিমিত্ত এ শুমারি বাস্তবায়ন করা হচ্ছে। এ শুমারির মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত সরকারের রূপকল্প ২০২১, নির্বাচনী ইশতেহার ২০১৮, টেকসই উন্নয়ন অভীষ্ট, পরিসংখ্যান উন্নয়নে জাতীয় কৌশলপত্র এবং পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন, পরিবীণ ও মূল্যায়নে সহায়তা করবে। ৯ জুন থেকে ২০ জুন পর্যন্ত চলবে এই শুমারীর গণনা।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার