কোটা সংস্কারের দাবিকে সমর্থন দিল ঢাবি শিক্ষক সমিতি
১০ এপ্রিল ২০১৮, ১২:০৫ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ এএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_2253" align="alignnone" width="650"]
Collected[/caption]
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এ সমর্থন জানান।
মাকসুদ কামাল বলেন, ‘কোটা সংস্কারের এ দাবি শিক্ষার্থীদের নৈতিক দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এ নৈতিক দাবিকে পূর্ণ সমর্থন জানাই।’
এ সময় আগামী ৭ মের মধ্যে কোটা সংস্কারের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে এ সমাধানের যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ঢাবি শিক্ষক সমিতির সভাপতি।
৭ মের মধ্যেই এ সমস্যা সমাধান করার দাবি জানিয়ে মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের এ আন্দোলনে পুলিশের বাড়াবাড়িকে সমর্থন করি না। এ সময় আন্দোলনে আহতদের রাষ্ট্র অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকেই হোক, তাদের চিকিৎসাসেবা দেওয়ার দাবি জানান তিনি।
উপাচার্যের বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়ে মাকসুদ কামাল বলেন, ‘যারা এ হামলা চালিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারে না। ২৫ মার্চ কালরাত এবং এর আগে যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই কায়দায় প্রশিক্ষিতদের দিয়ে এ হামলা চালানো হয়। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
মানববন্ধনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক নিলীমা আক্তার, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক জিয়াউর রহমান, অধ্যাপক ড. মুহম্মদ সামাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সমিতির নেতৃবৃন্দ।
Collected[/caption]
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এ সমর্থন জানান।
মাকসুদ কামাল বলেন, ‘কোটা সংস্কারের এ দাবি শিক্ষার্থীদের নৈতিক দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এ নৈতিক দাবিকে পূর্ণ সমর্থন জানাই।’
এ সময় আগামী ৭ মের মধ্যে কোটা সংস্কারের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে এ সমাধানের যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ঢাবি শিক্ষক সমিতির সভাপতি।
৭ মের মধ্যেই এ সমস্যা সমাধান করার দাবি জানিয়ে মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের এ আন্দোলনে পুলিশের বাড়াবাড়িকে সমর্থন করি না। এ সময় আন্দোলনে আহতদের রাষ্ট্র অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকেই হোক, তাদের চিকিৎসাসেবা দেওয়ার দাবি জানান তিনি।
উপাচার্যের বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়ে মাকসুদ কামাল বলেন, ‘যারা এ হামলা চালিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারে না। ২৫ মার্চ কালরাত এবং এর আগে যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই কায়দায় প্রশিক্ষিতদের দিয়ে এ হামলা চালানো হয়। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
মানববন্ধনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক নিলীমা আক্তার, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক জিয়াউর রহমান, অধ্যাপক ড. মুহম্মদ সামাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সমিতির নেতৃবৃন্দ।বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন