আমাদের ক্ষুদে গানরাজ রাইসার শারীরিক অবস্থার অবনতি
০৭ এপ্রিল ২০১৮, ০২:৪২ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ এএম
অনলাইন ডেস্ক:
নরসিংদীতে আলোড়ন সৃষ্টিকারী জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত চ্যানেল আই ক্ষুদে গানরাজ রাইসার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত বুধবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে বার্ন ইউনিটের কর্তব্যরত ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বৃহস্পতিবার তার অস্ত্রপাচার করে। অস্ত্রপাচার শেষে তাকে আইসিইউতে স্থানান্তরিত করে।
গত ৩০ মার্চ শুক্রবার নরসিংদী আইনজীবি সমিতির পিকনিক অনুষ্ঠান শেষে আড়াই হাজার উপজেলার সুবর্ণ গ্রাম পিকনিক স্পট থেকে দুপুরে প্রাইভেটকার যোগে বাড়ী ফেরার পথে নরসিংদী সদর উপজেলার মাধবদীর রাইনাদী এলাকায় পৌঁছলে সামনের দিক থেকে আসা একটি পিকআপ কাভার্ডভ্যান রাইসাদের প্রাইভেটকারটিকে সামনের দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ধুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারের আরোহী রাইসা ও তার মা গুরুতরভাবে আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে এলাকাবাসী প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে রাইসা ও তার মা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, রাইসা নরসিংদী শহরের ব্রাহ্মন্দী মহল্লার বাসিন্দা এবং নরসিংদী সরকারী কলেজের ১ম বর্ষের মেধাবী ছাত্রী। সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে ৩ বার এবং স্পীকার শিরিন শারমিন চোধুরীর কাছ থেকে ১ বার সহ পর পর ৪ বার জাতীয় স্বর্ণপদক পুরস্কার লাভ করে। চ্যানেল আই ক্ষুদে গানরাজের তৃতীয় আসরে সেরা পাঁচে থেকে রাইসা দর্শকদের হৃদয় কড়েছে। এছাড়াও ভারতীয় জনপ্রিয় চ্যানেল রুপসী বাংলার রিয়েলিটি শো ‘সিংগিং স্টার’ এ অংশগ্রহণ করে উপমহাদেশের বরেণ্য শিল্পীদের প্রশংসা কুড়িয়েছে।
উল্লেখ্য, রাইসা নরসিংদী শহরের ব্রাহ্মন্দী মহল্লার বাসিন্দা এবং নরসিংদী সরকারী কলেজের ১ম বর্ষের মেধাবী ছাত্রী। সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে ৩ বার এবং স্পীকার শিরিন শারমিন চোধুরীর কাছ থেকে ১ বার সহ পর পর ৪ বার জাতীয় স্বর্ণপদক পুরস্কার লাভ করে। চ্যানেল আই ক্ষুদে গানরাজের তৃতীয় আসরে সেরা পাঁচে থেকে রাইসা দর্শকদের হৃদয় কড়েছে। এছাড়াও ভারতীয় জনপ্রিয় চ্যানেল রুপসী বাংলার রিয়েলিটি শো ‘সিংগিং স্টার’ এ অংশগ্রহণ করে উপমহাদেশের বরেণ্য শিল্পীদের প্রশংসা কুড়িয়েছে।বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন