কোটা পদ্ধতি সংস্কারের দাবীতে নরসিংদীতে মানববন্ধন ও বিক্ষোভ
১৮ মার্চ ২০১৮, ১০:১৯ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ এএম
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ ৫ দফা দাবীতে নরসিংদীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও চাকুরী প্রার্থীরা। আজ রবিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকুরি প্রার্থীরা অংশ নেয়।
এসময় ৫ দফা দাবী সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে কোটা সংস্কারের দাবীতে বিভিন্ন স্লোগান দেয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে তারা দাবী করেন ১. কোটা ১০% এ নামিয়ে আনতে হবে। ২. কোটা শূন্যপদ মেধাবীদের দ্বারা পূরণ করতে হবে। ৩. একাদিকবার কোটা ব্যবহার করা যাবেনা। ৪. কোটার বিশেষ নিয়োগ বন্ধ করতে হবে। ৫. অভিন্ন কার্টমার্ক্স ও বয়সসীমা একই করতে হবে।
এসময় বক্তৃতা রাখেন নরসিংদী সরকারী কলেজের ছাত্র সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম, জেলা কমিটির সহ আহবায়ক সাদ্দাম হোসেন ও আহবায়ক রোকনউদ্দিন। তারা বলেন তাদের দাবী পূরণ করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষনা দিবে।
এসময় ৫ দফা দাবী সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে কোটা সংস্কারের দাবীতে বিভিন্ন স্লোগান দেয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে তারা দাবী করেন ১. কোটা ১০% এ নামিয়ে আনতে হবে। ২. কোটা শূন্যপদ মেধাবীদের দ্বারা পূরণ করতে হবে। ৩. একাদিকবার কোটা ব্যবহার করা যাবেনা। ৪. কোটার বিশেষ নিয়োগ বন্ধ করতে হবে। ৫. অভিন্ন কার্টমার্ক্স ও বয়সসীমা একই করতে হবে।
এসময় বক্তৃতা রাখেন নরসিংদী সরকারী কলেজের ছাত্র সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম, জেলা কমিটির সহ আহবায়ক সাদ্দাম হোসেন ও আহবায়ক রোকনউদ্দিন। তারা বলেন তাদের দাবী পূরণ করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষনা দিবে।বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন