সিঙ্গাপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
১২ মার্চ ২০১৮, ০৬:৪১ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ এএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1961" align="alignnone" width="650"]
ছবিঃ সংগৃহীত[/caption]
আজ রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান সিঙ্গাপুরের পরিবেশ ও পানিসম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিমন্ত্রী ড. অ্যামি খোর এবং সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে সাংগ্রিলা হোটেলে নিয়ে যাওয়া হয়।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী দেশটি সফর করছেন।
আগামীকাল সোমবার সিঙ্গাপুর সরকার শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবে। পরে তিনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে ইস্তানায় এক সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও করবেন তিনি।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট যাবতীয় বিষয় আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। সফরকালে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের (আইই) মধ্যে বিনিয়োগ সহযোগিতা-সংক্রান্ত সমঝোতা স্মারক।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সঙ্গে সিঙ্গাপুরের ব্যবসায়িক সংগঠন সিঙ্গাপুর ম্যানুফ্যাকচারিং ফেডারেশনের মধ্যে আলাদা দুটি চুক্তি ও সমঝোতা স্মারকও সই হবে।
পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ববিষয়ক সমঝোতা স্মারক, এয়ার সার্ভিস ম্যানেজমেন্ট-সংক্রান্ত কনফিডেন্সিয়াল সমঝোতা স্মারক, ডিজিটাল লিডারশিপ, ডিজিটাল ইনোভেশন ও ডিজিটাল সরকারে রূপান্তর-সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে।
সফরকালে আগামী মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের বিশ্বঐতিহ্য স্থান বোটানিক্যাল গার্ডেনে যাবেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অর্কিডের নামকরণ করা হবে। পরে তিনি সাংগ্রিলা হোটেলে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
ছবিঃ সংগৃহীত[/caption]
আজ রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান সিঙ্গাপুরের পরিবেশ ও পানিসম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিমন্ত্রী ড. অ্যামি খোর এবং সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে সাংগ্রিলা হোটেলে নিয়ে যাওয়া হয়।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী দেশটি সফর করছেন।
আগামীকাল সোমবার সিঙ্গাপুর সরকার শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবে। পরে তিনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে ইস্তানায় এক সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও করবেন তিনি।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট যাবতীয় বিষয় আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। সফরকালে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের (আইই) মধ্যে বিনিয়োগ সহযোগিতা-সংক্রান্ত সমঝোতা স্মারক।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সঙ্গে সিঙ্গাপুরের ব্যবসায়িক সংগঠন সিঙ্গাপুর ম্যানুফ্যাকচারিং ফেডারেশনের মধ্যে আলাদা দুটি চুক্তি ও সমঝোতা স্মারকও সই হবে।
পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ববিষয়ক সমঝোতা স্মারক, এয়ার সার্ভিস ম্যানেজমেন্ট-সংক্রান্ত কনফিডেন্সিয়াল সমঝোতা স্মারক, ডিজিটাল লিডারশিপ, ডিজিটাল ইনোভেশন ও ডিজিটাল সরকারে রূপান্তর-সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে।
সফরকালে আগামী মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের বিশ্বঐতিহ্য স্থান বোটানিক্যাল গার্ডেনে যাবেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অর্কিডের নামকরণ করা হবে। পরে তিনি সাংগ্রিলা হোটেলে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন