নরসিংদীর ২২টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শুরু
২৮ নভেম্বর ২০২১, ১০:১২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় ধাপে নরসিংদীর দুই উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু করতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন শৃংখলা বাহীনির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নরসিংদী সদর উপজেলায় ১০টি ও রায়পুরায় ১২টিসহ ২২ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও সদর উপজেলার পাইকারচর ও পাঁচদোনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদের জন্য ২০টি ইউপিতে লড়াই করছেন প্রার্থীরা। এছাড়া চেয়ারম্যান পদে নরসিংদী সদরে ৩১ ও রায়পুরায় ৫১ জনসহ মোট ৮২ জন চেয়ারম্যান পদে প্রদ্বিন্দ্বিতা করছেন। সাধারণ ওয়ার্ডে সদস্য পদে মোট ৭০৭ জন ও সংরক্ষিত সদস্য পদে ২১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জানান, ২২টি ইউনিয়নে সাড়ে ৪ লাখের বেশি ভোটারের ভোট গ্রহণ করতে ২১৩টি কেন্দ্রের ১২শত ১০টি কক্ষে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার