করোনার টিকা নিতে উপচে পড়া ভিড়
২৫ অক্টোবর ২০২১, ০৫:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনার টিকাদান কেন্দ্রগুলোতে বাড়ছে টিকা নিতে আসা আগ্রহী মানুষের ভিড়। প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের টিকা প্রদানে হিমশিম খেতে হচ্ছে জেলার ৮টি কেন্দ্রে টিকাদানে নিয়োজিতদের। সোমবার (২৫ অক্টোবর) নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালের করোনা টিকাদান বুথে ও বাইরে ভিড় ছিল হাজারো মানুষের।
জেলা সিভিল সার্জন কার্যালয় টিকা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের তুলনায় গতকাল সোমবার টিকা নিতে আগ্রহী মানুষের ভিড় বেড়েছে। প্রচন্ড ভিড়ের কারণে টিকা নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সবাইকে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষার প্রহর গুনছেন টিকা নিতে আসা বিভিন্ন বয়সের নারী ও পুরুষ। জেলা হাসপাতালে বাড়তি চাপ সামলাতে চারটি বুথে টিকাদান করা হয়। উপচে পড়া ভিড়ের অনেককে টিকা না নিয়েই চলে যেতে দেখা গেছে। এছাড়াও নরসিংদী সদর হাসপাতাল ও প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে বেড়েছে টিকা নিতে আগ্রহী মানুষের ভিড়। একাধিক বুথের মাধ্যমে টিকাদান করে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন স্বাস্থ্যকর্মীরা। প্রায় সব টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়ে অনেকে মাস্ক ব্যবহার করতে দেখা গেলেও সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি পরিবেশে টিকা নিয়েছেন।
নরসিংদী করোনা ডেডিকেটেড জেলা হাসপাতালের মুখপাত্র ডা. মিজানুর রহমান বলেন, টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। আগে শহরের মানুষের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেশি ছিল, এখন গ্রামগঞ্জের সবশ্রেণিপেশার মানুষেরও টিকা নিতে আগ্রহ বেশি হওয়ায় টিকা কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে। এ কারণে রেজিস্ট্রেশন করার পরও ম্যাসেজ পেতে দেরি হচ্ছে। সোমবার জেলা হাসপাতালে আড়াই হাজার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার