নরসিংদীতে হত্যার দায়ে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
১৮ অক্টোবর ২০২১, ০৫:৪৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধে শামসুদ্দিন নামে একজনকে হত্যার দায়ে আসামী মাইনুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভিন এই দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামী মাইনুদ্দিন শিবপুর থানার মানিকদী গ্রামের মৃত: মফিজউদ্দিনের ছেলে। হত্যার স্বীকার শামসুদ্দিন একই গ্রামের বাসিন্দা।
নরসিংদী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)এডভোকেট ফজলুল হক জানান, ২০০৩ সালে মানিকদী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে শামসুদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে শামসুদ্দিনের ছেলে ওয়াদুদ মিয়া বাদী হয়ে ৫ জনকে আসামী করে শিবপুর থানায় হত্যা মামলা করেন। মামলার ১নং আসামী বুরুজ মিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শুনানী শেষে ২নং আসামী মাইনউদ্দিন কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বাকি তিন আসামীকে খালাস প্রদান করেন আদালত।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি