নরসিংদীতে কিশোরী আত্মহত্যার প্ররোচনায় ব্যবসায়ী রিমান্ডে
২৩ জুন ২০২১, ০৬:৪৭ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে এক কিশোরী (১৬) আত্মহত্যার প্ররোচনা মামলায় ফরিদ মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে (২৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার (২২ জুন) ফরিদকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ফরিদ মিয়া (৫০) পলাশ উপজেলার মালিতা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে ও নরসিংদী সদর উপজেলা মোড়ের কাপড় ব্যবসায়ী। ওই কিশোরী ফেয়ার প্রাইজ নামক ফরিদের মালিকানাধীন কাপড়ের দোকানে চাকুরি করতো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৯ জুন রাতে নরসিংদী শহরের পাশের গ্রাম শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামের বাড়িতে আত্মহত্যা করে ঐ কিশোরী। ওই দিন এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। এরপর ২২ জুন ভুক্তভোগীর পরিবার মামলা করলে আত্মহত্যার প্ররোচনায় ব্যবসায়ী ফরিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ জুন) দুপুরে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কিশোরীর লাশ উদ্ধারের পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোরীর বেশ কিছু মেসেঞ্জার ভয়েস এবং ছবি ভাইরাল হয়। সেই সূত্রে জানা যায়, ঐ কিশোরী ফেয়ার প্রাইজ শপ নামে একটি দোকানে কাজ করতেন। সেই সূত্র ধরে কিশোরীর নানীকে সাথে নিয়ে ঐ দোকান পরিদর্শন করে বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করে পুলিশ। এসময় বেশ কিছু প্রয়োজনীয় সিসি ফুটেজ চেয়েও পাওয়া যায়নি। এছাড়া প্রাপ্ত ফুটেজ দেখে সত্যতা মিলে অভিযুক্ত ফরিদ নিহত কিশোরীকে চড়, থাপ্পরসহ বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের সত্যতা মিলে। এরপর ফরিদ মিয়াকে গ্রেপ্তার ও আদালতে প্রেরণ করা হয় ও ২৩ জুন রিমান্ডের আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, ভিকটিম কিশোরীর মা জীবিত নেই। বাবাও দূরে থাকেন। তাই নানী নূরজাহান বেগম বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার আসামীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার