নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ৭৩ জনের করোনা শনাক্ত
১১ এপ্রিল ২০২১, ০২:৫২ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনার উচ্চ সংক্রমণ ঝুঁকিতে থাকা নরসিংদী জেলায় বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার (১১ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নুরুল ইসলাম।
এদিকে প্রতিদিনই কোভিড ডেডিকেটেড নরসিংদীর ৮০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বাড়ছে করোনা রোগী ভর্তির চাপ। এক সপ্তাহে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত সন্দিগ্ধ ৫জনসহ মোট ৬ জনের মৃত্যু ঘটেছে বলে জানিয়েছেন কোভিড ডেডিকেটেড নরসিংদীর ৮০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মুখপাত্র চিকিৎসক মো. মিজানুর রহমান।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭৩ জন করোনায় আক্রান্ত নিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৩ হাজার ৫০৭ জনে।
সিভিল সার্জন মো: নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ১৯৭ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। এতে ৫৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলায় ২৮ জন, পলাশে ১৬ জন, মনোহরদীতে ৯ জন ও শিবপুর উপজেলায় ৬ জন। এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় সদরে ৮ জন, শিবপুরে ৩ জন ও রায়পুরায় ৩ জন শনাক্ত হয়।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে মধ্যে সদর উপজেলায় ২২২৯ জন, শিবপুরে ৩১১জন, পলাশে ৩৮৮ জন, মনোহরদীতে ২০৬ জন, বেলাবোতে ১৬৪ জন, রায়পুরাতে ১৯৭ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৬ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩০, পলাশের ০৩, বেলাব ০৬, রায়পুরা ০৮, মনোহরদী ০২ ও শিবপুরে ০৭ জন।
কোভিড ডেডিকেটেড নরসিংদীর ৮০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, জেলার হাসপাতালটিতে রোববার পর্যন্ত মোট ৫০ জন রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিনই গড়ে ১০/১২ জন করে নতুন রোগী ভর্তি হতে আসছেন। এ অবস্থা চলতে থাকলে কোন শয্যা ফাঁকা থাকবে না। একসঙ্গে ৮০ জন করোনা রোগীক চিকিৎসা সেবা দিতে গেলে আমাদেরও হিমশিম খেতে হবে। করোনা সংক্রমণ কমাতে হলে সকলকে অবশ্যই সচেতন হতে হবে এবং মাস্কের ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার